১৬ জানুয়ারি বৃহস্পতিবার তিন দিনের সফরে শরীয়তপুরে এসেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত তিনি শরীয়তপুর জেলায় অবস্থান করে বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহণ করবেন। ইহা সরকারি সফর হওয়ায় উপ-মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীগণ এ সময় তার সফরসঙ্গী হবেন। গতকাল (১৬ জানুয়ারি বৃহস্পতিবার) সকাল ১০ টা ৩০ মিনিটে উপমন্ত্রী এনামুল হক শামীম বাংলাদেশ সচিবালয় থেকে শরীয়তপুর জেলার উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা শুরু করেন। দুপর ১২ টায় মাওয়া ঘাটে উপস্থিত হয়ে মনাই হাওলাদার বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা (স্পীড বোট যোগে) করেন। দুপুর ১২ টা ৩০ মিনিটে মনাই হাওলাদারের বাজার ঘাটে পৌছান। পরে দুপুর ১ টা ৩০ মিনিটে সদ্য প্রয়াত শরীয়তপুর জেলা আওয়ামী লীগ নেতা কাচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম দেওয়ান-এর বাড়িতে উপস্থিত হন এবং বাদ আসর জানাযার নামাজে অংশগ্রহন করেন। বিকাল ৫ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ি) অবস্থান করে রাত্রী যাপন করেন। ১৭ জানুয়ারি শুক্রবার (আজ) সকাল ৯ টায় শরীয়তপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা করে সকাল ১০ টায় শরীয়তপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হবেন। সকাল ১০ টা ৩০ মিনিটে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভায় যোগদান করবেন। বিকাল ৪ টায় সখিপুর দক্ষিণ তারাবুনিয়া মাল বাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭ টায় নিজ বাড়িতে (চরভাগা পাইক বাড়ী) অবস্থান করে রাত্রী যাপন করবেন। ১৮ জানুয়ারি শনিবার (আগামীকাল) সকাল ৯ টায় নড়িয়া বি এল স্কুলের শতবর্ষ অনুষ্ঠান উদ্বোধন করবেন। সকাল ১০ টায় নড়িয়া সরকারি কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে বেলা ১১ টা ৩০ মিনিটে মুলফৎগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান করবেন। দুপুর ১২ টায় নদী তীর সংরক্ষন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন। পরে দুপুর ১২ টা ৩০ মিনিটে মুলফৎগঞ্জ ঘাট থেকে মাওয়া ঘাটের উদ্দেশ্যে রওনা (স্পিট বোর্ট যোগে) করবেন। দুপুর ১ টায় মাওয়া ঘাটে উপস্থিত হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা (সড়ক পথে) করবেন। সবশেষে দুপুর ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় সংসদের উচ্চমান আবাসিক এলাকার বাসভবনে উপস্থিত হবেন।

Facebook Comments Box