কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অর্থনীতি বিভাগের অর্থনীতি ক্লাবের উইং ইকোনমিক লার্নিং সেন্টারের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য “Research Methodology For the Beginners” ওয়ার্কশপের আয়োজন করা হয়।
গত সোমবার (৩১ জুলাই) সামাজিক বিজ্ঞান অনুষদের ৩০৯ নাম্বার কক্ষে এই ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, ইকোনমিক লার্নিং সেন্টারের উপদেষ্টা প্রফেসর ড. স্বপন চন্দ্র মজুমদার। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ‘School of International Studies’ এর সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, অর্থনীতি ক্লাবের সভাপতি এবং সহকারী অধ্যাপক মোসা. আশিখা আক্তার। ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, অর্থনীতি বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থীদের গবেষণায় প্রস্তুত করার জন্য আমাদের এই আয়োজন।
ফলস্বরুপ কর্মশালায় শিক্ষার্থীরা ৮ম সেমিস্টারে Research Report করতে গিয়ে যথার্থভাবে গবেষণার কলাকৌশল ও পদ্ধতিগুলো ব্যবহার করতে পারবে। আশা করি, ভবিষ্যতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

মন্তব্য করুন