ভারতের গুজরাটে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে গত ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত চালানো অভিযানে প্রায় সাড়ে ছয় হাজার মানুষকে আটক করেছে পুলিশ। রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় জানান, নথি যাচাইয়ে ৪৫০ জনের অবৈধ বসবাসের প্রমাণ পাওয়া গেছে। তবে আটকদের মধ্যে অনেকেই ভারতীয় মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গ, গুজরাট ও মহারাষ্ট্রের শ্রমিক, যাদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্তা করা হচ্ছে।

উদাহরণস্বরূপ, সুরাটে ছয় বছর ধরে কাজ করা পশ্চিমবঙ্গের সুলতান মল্লিককে আটক করা হয়, যিনি পাসপোর্ট ও জমির দলিল দেখিয়েও যোগাযোগ বিচ্ছিন্ন। আহমেদাবাদে বিয়ের বরযাত্রী ও স্থানীয় বাসিন্দাদেরও ‘বাংলাদেশি’ সন্দেহে ধরা হয়েছে। ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ জানায়, গত দুদিনে ১০০টির বেশি অভিযোগ পেয়েছে তারা। সংগঠনটি অভিযোগ করে, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্রেও বাংলাভাষী মুসলমানদের অনুরূপ হেনস্তার শিকার হতে হচ্ছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Facebook Comments Box