মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কার এলমেনডর্ফ–রিচার্ডসন সামরিক ঘাঁটিতে অনুষ্ঠিত বৈঠক কোনো যুদ্ধবিরতির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। সাড়ে তিন ঘণ্টার আলোচনায় ট্রাম্প বৈঠককে “গ্রেট প্রোগ্রেস” আখ্যা দিয়ে বলেন, ইউক্রেন সংকট সমাধানে কিছু অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করা হবে এবং সমঝোতাই শান্তি চুক্তির মূল শর্ত। ট্রাম্প আরও বলেন, আলোচনার ভালো সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে আবার পুতিনের সঙ্গে বৈঠক হতে পারে।

অন্যদিকে, পুতিন জানান, ইউক্রেন যুদ্ধের দীর্ঘমেয়াদি সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো নিরসন অপরিহার্য। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

Facebook Comments Box