মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হয়েছে।
বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের ব্যানারে আয়োজিত এই মিছিলটি মিশনের কাছাকাছি পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে পথরোধ করে। এসময় আন্দোলনকারীরা বাধা টপকানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ শুরু করে।
এই সংঘর্ষের সময় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের পোশাকে আহতদের রক্ত লেগে যায়। বিকেলে তিনি নিজের ফেসবুক আইডিতে রক্তমাখা শার্টের ছবি পোস্ট করে ঘটনার বর্ণনা দেন।
ময়ূখ দাবি করেন, তিনি সরাসরি হামলার শিকার না হলেও আহতদের রক্ষা করতে গিয়ে তার পোশাক রক্তাক্ত হয়েছে। তিনি বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে তুলে ধরেন।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি উল্লেখ করেন, এই রক্তমাখা পোশাকটি অনেক পরিবর্তনের প্রতীক হয়ে থাকবে এবং এই ঘটনাগুলো তিনি বিস্মৃত হবেন না।
বর্তমানে উপ-হাইকমিশন এলাকার পরিস্থিতি থমথমে। কূটনৈতিক জোনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য পুলিশ অতিরিক্ত ফোর্স মোতায়েন করেছে।

মন্তব্য করুন