নিষেধাজ্ঞা অমান্য করে গোসাইরহাটে জাটকা বিক্রয় করার সময় গোসাইরহাটের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলমগীর হুসাইন তিন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
গোসাইরহাট থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট থানার এসআই এনামুল হকের নেতৃত্বে রবিবার (২৯ মার্চ) সকালে গোসাইরহাট উপজেলার মহিষকান্দি খালের পাশে ইলিশের জাটকা বিক্রয়কালে গোসাইরহাটের কুচাইপট্টি ইউনিয়নের সহোদর কুলচুরিপাতারচর গ্রামের ইউনুছ মোল্যার ছেলে আবদুর রশিদ (৪৫), মো. সাগর (৩০) ও চরমাইজারি গ্রামের ফজলুল হক মুতাইতের ছেলে মো. পবন আলী (৪৫) কে জাটকা মাছসহ আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৩ জন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন। উদ্ধারকৃত জাটকা মাছগুলো দুঃস্থ ও গরীব লোকদের মাঝে বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন