শরীয়তপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী আবু তাহের এর সভাপতিত্বে পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুর রহমান শেখ সহ কমিটির সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box