দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে শ্রীলঙ্কাকে মাত্র ৯৪ রানে গুটিয়ে ৮৩ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরালো টাইগাররা।
রবিবার (১৩ জুলাই) টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে তোলে ১৭৭ রান। অধিনায়ক লিটন দাস খেলেন ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, শামীম পাটোয়ারী করেন ২৭ বলে ৪৮। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা টাইগারদের আগ্রাসী বোলিংয়ে মাত্র ১৫.২ ওভারে অলআউট হয়ে যায়।
রিশাদ হোসেন ৩ উইকেট, শরিফুল ও সাইফউদ্দিন ২টি করে এবং মিরাজ-মোস্তাফিজ নেন ১টি করে উইকেট। ম্যাচের শুরুতেই লঙ্কানদের চার টপ অর্ডার ব্যাটার বিদায় নেন পাওয়ার প্লেতে। বাংলাদেশের বোলারদের টার্গেট বোলিংয়ে শেষ পর্যন্ত ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।




মন্তব্য করুন