জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রীয় সংস্কার এবং বিচার প্রতিষ্ঠার আগেই দেশে নির্বাচন দেওয়া উচিত নয়। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন অর্থবহ হবে না। আমরা চাই ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত পথসভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ইসলামের পক্ষে কথা বললেই রাষ্ট্র তাকে মৌলবাদী হিসেবে চিহ্নিত করে, অন্যদিকে ক্ষমতাসীনরা সংখ্যালঘুদের জমি দখল করেও নিজেদের অসাম্প্রদায়িক দাবি করে।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। শহরজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়, টহলে ছিল পুলিশ, র্যাব, আনসার ও সেনাবাহিনী।




মন্তব্য করুন