ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ঘোষণা করেছেন, আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল থাকবে। শুক্রবার গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি জানান, ২০২৪ সালের ১৭ জুলাইয়ের নীতিমালার আওতায় প্রতিটি হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে, শিক্ষার্থীরা এই ঘোষণা প্রত্যাখ্যান করে ২৪ ঘণ্টার মধ্যে সকল হল কমিটি বিলুপ্ত, গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ, হল প্রভোস্টদের ক্ষমা প্রার্থনা এবং দ্রুত ডাকসু নির্বাচনসহ ৬ দফা দাবি জানায়। দিনভর বিক্ষোভের পর রাত ১২টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা টিএসসির রাজু ভাস্কর্যে সমবেত হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।




মন্তব্য করুন