ইনজুরির কারণে দুই ম্যাচ মাঠের বাইরে থাকার পর দুর্দান্ত নৈপুণ্যে ফিরলেন লিওনেল মেসি। বদলি হিসেবে নেমেই এক গোল ও এক অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩–১ গোলে জয় এনে দেন তিনি।
চেজ স্টেডিয়ামে রোববার মেজর লিগ সকারের ম্যাচে প্রথমে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে গ্যালাক্সির জোসেফ পেইন্টসিল সমতা ফেরান। ৮৪তম মিনিটে বাঁ পায়ের শটে গোল করে আবার লিড এনে দেন মেসি। যোগ করা সময়ে লুইস সুয়ারেসকে অ্যাসিস্ট করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১৯ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন মেসি। পূর্বাঞ্চলীয় কনফারেন্সে মায়ামি আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে—তবে হাতে আছে আরও তিনটি ম্যাচ।
আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের বিপক্ষে নামবে ইন্টার মায়ামি।




মন্তব্য করুন