মঙ্গলবার রাতে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসির এক গোল ও এক অ্যাসিস্টে সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ইন্টার মিয়ামি। ম্যাচের ১২ মিনিটেই মেসির দুর্দান্ত আউটসাইড-ফুট পাস থেকে জর্দি আলবা গোল করে এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের শেষ দিকে আলবার আরেকটি পাস থেকে মেসি নিজেই গোল করেন, বিরতির আগেই স্কোরলাইন দাঁড়ায় ২-০।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো দে পলের কর্নার থেকে ইয়ান ফ্রে হেডে গোল করে ব্যবধান বাড়ান। সিয়াটলের পক্ষে একমাত্র গোলটি আসে ৬৯তম মিনিটে, মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাসের পা থেকে। ম্যাচে মেসি আরও একটি গোলের সুযোগ পেলেও গোলরক্ষক স্টেফান ফ্রেই তা ঠেকিয়ে দেন।
এই জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ইন্টার মিয়ামি। উল্লেখ্য, দুই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল তারা। সেই হারের প্রতিশোধ নেওয়ার উপলক্ষ্য হিসেবেই দেখা হচ্ছে এই জয়কে।




মন্তব্য করুন