ঢাকা, ৩ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছে।
সোমবার বিসিবির বোর্ড সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, আপাতত কেবল এই সিরিজের জন্য আশরাফুলের সঙ্গে চুক্তি করা হয়েছে। তার পারফরম্যান্স মূল্যায়নের পর ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় দলের কোচিং প্যানেলে আশরাফুলের যোগদানের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হলো।
আশরাফুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ও প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে পরিচিত। জাতীয় দলের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলার পাশাপাশি নেতৃত্বও দিয়েছেন।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও মাঠের বাস্তবতা থেকে পাওয়া জ্ঞান তরুণ ব্যাটসম্যানদের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।




মন্তব্য করুন