ঢাকা, ১৮ নভেম্বর ২০২৫: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর প্রতিবেশী প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়ার লক্ষ্য নিয়ে লাল-সবুজরা নামছে ঢাকার মাঠে। সর্বশেষ জয় এসেছিল ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে।
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া ম্যাচটিকে আবেগঘন ও হাইভোল্টেজ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এটা অনেক আবেগের ম্যাচ। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং সবার জন্যই ইতিবাচক হবে।”
দুই দেশের স্বীকৃত ২৭ ম্যাচে ভারত জয় পেয়েছে ১১ বার, বাংলাদেশ জিতেছে ৩ বার এবং ১৩ ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ পাঁচ ম্যাচের চারটি ড্র হয়েছে, আরেকটি জিতেছে ভারত।
ম্যাচ দেখার উপায়:
– ম্যাচ শুরু হবে রাত ৮টায়।
– সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
– অনলাইনে সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখা যাবে বঙ্গবিডি প্ল্যাটফর্মে।




মন্তব্য করুন