ঢাকা, ২১ নভেম্বর:
এশিয়া কাপ রাইজিং স্টারসে সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ওভারে সমান ১৯৪ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ওয়াইড বলের সুযোগ কাজে লাগিয়ে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের জিসান আলম করেন ২৬ রান। হাবিবুর রহমান সোহান ৬৫ রানের ইনিংস খেলেন। শেষ দিকে মেহেরবের অপরাজিত ৪৮ রানে দলটি ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের সংগ্রহ দাঁড় করায়।
জবাবে ব্যাট করতে নেমে ভারত দলীয় ৬৬ রানে ২ উইকেট হারায়। বৈভব ও প্রিয়াংশ ফেরেন যথাক্রমে ৩৮ ও ৪৪ রানে। আবু হায়দার শিকার করেন জিতেশ শর্মাকে, যিনি করেছিলেন ৩৩ রান। নির্ধারিত ওভার শেষে ভারতও ৬ উইকেট হারিয়ে সমান ১৯৪ রানে থামে।
সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে রিপন মন্ডলের প্রথম দুই বলে ভারতের দুই ব্যাটার আউট হন। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১ রান। ইয়াসির আলী প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন, তবে পরের বল ওয়াইড হওয়ায় জয় নিশ্চিত হয়।




মন্তব্য করুন