চট্টগ্রাম, ২ ডিসেম্বর | তৃতীয় ও নির্ণায়ক টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ১৫ বল ও ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে লিটন দাসের দল উৎসব শুরু করে।
টস হেরে আগে ব্যাট করা আয়ারল্যান্ড শুরুতে পল স্টার্লিংয়ের ঝড়ো ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পেলেও মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের তিন উইকেট করে এবং শরিফুল ইসলামের দুই উইকেটে ২০ ওভারে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়।
ছোট লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ঝোড়ো শুরু এনে দেন। ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর অধিনায়ক লিটন দাস দ্রুত ফিরলেও তানজিদ-পারভেজ হোসেন ইমন জুটি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৫ বলে অপরাজিত ৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। পারভেজ ৩৩ রানে অপরাজিত থাকেন।
প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিল বাংলাদেশ।

মন্তব্য করুন