শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর পক্ষ থেকে শরীয়তপুরে রাত ১২টা ১ মিনিটে কেক কেটে ও আতশবাজি ফুটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার দিনগত রাত ১২টায় শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চৌরঙ্গী বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভের চতুর্দিকে বিশেষ আলোকসজ্জা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিল কুমার দে, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা হযরত আলী, এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, মোজাফফর হোসেন জমাদ্দার, পৌরসভা আমি লীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান জন, প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর সহ জেলা, সদর উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারি অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন।
আজ ১৭ মার্চ। বাঙালি জাতির জন্য স্মরণীয় এক দিন। ১৯২০ সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Facebook Comments Box