পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর বরিশাল বিভাগীয় অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর চেক বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন, মোঃ খলিলুর রহমান দুলাল ও সৈয়দ সুলতান মাহমুদ।

উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন এসইডি মোঃ শফিকুল ইসলাম মাসুম, নির্বাহী পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ এনামুল হক ও মুফতি দিদারুল ইসলাম এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসজিএম মোঃ মাসুদ রানা মাসুম। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

 

Facebook Comments Box