পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ঢাকাস্থ ৩৬ দিলকুশা বা/এ (৪র্থ তলা) কোম্পানীর সেমিনার কক্ষে গত ৩ জুলাই মঙ্গলবার উর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপদেষ্টা বিএম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র কনসালটেন্ট রায় দেব দাস, ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন ও মোঃ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক বিএম শাহজাহান, প্রকল্প পরিচালক মোঃ এনামুল হক, ফরিদউদ্দিন নাজিম প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ডিএমডি বৃন্দ।

মন্তব্য করুন