কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ 29)-এর ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’–এর. ১৩ নভেম্বর বুধবার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার এ কথা জানিয়েছেন।

আজারবাইজান কপ 29 সম্মেলনে প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান সে দেশের প্রেসিডেন্ট এরদোয়ান।
তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কারপ্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন। এ সময় ড. ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণের দায়ে সাজাপ্রাপ্ত ৫৭ প্রবাসী বাংলাদেশি শ্রমিককে মুক্তি দেওয়ায় আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
গতকাল জলবায়ু সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা বিশ্বনেতাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আড্ডো, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোডেল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

মন্তব্য করুন