বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে ইনষ্টিটিউট অব্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান পাটোয়ারী। গেষ্ট অব্ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সম্মানিত সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহ্মেদ ও ড. এম মোশাররফ হোসেন এবং নির্বাহী পরিচালক কাজী মনোয়ার হোসেন, ডঃ শেখ মহঃ রেজাউল ইসলাম ও খলিল আহমদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মোঃ ইমাম শাহীন, এক্সিকিউটিভ মেম্বার পি.কে. রায়, এম এ খালেক সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box