বাংলাদেশে বায়ুদূষণ পরিস্থিতি পর্যবেক্ষণে জাপান সরকারের পক্ষ থেকে ৮৩৫ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৪ কোটি ৮৭ লাখ টাকা বা ৫.৪৫ মিলিয়ন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোমবার বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপানের পক্ষে রাষ্ট্রদূত সাইদা শিনইচি ও জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদি সই করেন।
চুক্তির আওতায়, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদফতর বায়ুদূষণ পরিমাপ এবং বিশ্লেষণের কাজ বাস্তবায়ন করবে। প্রকল্পের অংশ হিসেবে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে সার্বক্ষণিক বায়ু পর্যবেক্ষণ স্টেশন স্থাপন করা হবে।
জাপান বাংলাদেশকে একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পরিবেশ সুরক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে সহায়তা প্রদান করে আসছে।




মন্তব্য করুন