সাম্প্রতিক সময়ে আলোচিত ‘আয়নাঘর’ অধ্যায়ের সম্পূর্ণ অবসান চান বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

পোস্টে আজহারী লেখেন, “আঁধারের আয়নাঘর আস্তাকুঁড়ে নিপাত যাক। চির অবসান হোক ভয়াবহ সব জুলুমের। নিশ্চিত হোক মানবিক বাংলাদেশ।”

উল্লেখ্য, আওয়ামী শাসনামলে এসব ‘আয়নাঘরে’ ভিন্নমতাবলম্বীদের গুম করে নির্মম নির্যাতন চালানো হতো বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এ বিষয়টি প্রকাশ্যে আসে।

গতকাল (বুধবার) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানান, দেশে মোট ৮০০টির বেশি ‘আয়নাঘর’ ছিল, যেগুলোর তদন্ত প্রক্রিয়া চলছে। একই দিন ড. ইউনূস বিদেশি গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে একাধিক ‘আয়নাঘর’ পরিদর্শন করেন।

Facebook Comments Box