বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদ (বাসপ)-এর একটি প্রতিনিধি দল চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর মহাপরিচালকের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিএফপি’র সম্মেলন কক্ষে মহাপরিচালক খালেদা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসপ-এর সভাপতি অ্যাডভোকেট আমিনুল হক আকবর, সাধারণ সম্পাদক কাজী আনোয়ার কামাল, সহ-সভাপতি মেনহাজুল হক, এম. জলিল, নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলু এবং কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম পাইলটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় স্থানীয় পত্রিকাগুলোর বিজ্ঞাপন বণ্টনে বিদ্যমান অসঙ্গতি ও ক্রোড়পত্র বিতরণে বৈষম্য দূর করার দাবি জানানো হয়। প্রতিনিধি দল নীতিমালার ভিত্তিতে ক্রোড়পত্র বণ্টন, বকেয়া বিল পরিশোধ এবং ডিএফপি তালিকা বহির্ভূত পত্রিকায় সরকারি বিজ্ঞাপন প্রকাশ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।




মন্তব্য করুন