পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর একক বীমা প্রকল্পের ২৫ লক্ষ ১১ হাজার ২০০ টাকার একটি বীমা দাবীর চেক কোম্পানীর প্রধান কার্যালয়ে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন, কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র কনসালট্যান্ট আবদুল আউয়াল হাওলাদার, সাবেক যুগ্ম সচিব ও কোম্পানীর সিনিয়র কনসালট্যান্ট মোঃ আনিস উদ্দিন মিঞা, কোম্পানী সচিব মোস্তফা হেলাল কবির, ডিএমডি মোঃ নওশের আলী নাঈম ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স।
Facebook Comments Box




মন্তব্য করুন