জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। দলটির নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটি। জাতীয় সংসদ ভবনের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর যাত্রা শুরু হবে।
দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে দায়িত্বে থাকবেন আখতার হোসেন। এছাড়া, নাসিরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন।
গত বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন দল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই রাজনৈতিক দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে কী ধরনের ভূমিকা রাখে, তা নিয়ে এখনই কৌতূহল তৈরি হয়েছে। আগামী দিনে দলটির কার্যক্রম ও লক্ষ্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

মন্তব্য করুন