বাংলাদেশ সেনাবাহিনী ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশনের (এএফএনএস) আওতায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS) কোর্সে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও যোগ্যতা

পদ: আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (AFNS)
শিক্ষাগত যোগ্যতা:

  • এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
  • সরকার অনুমোদিত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্ন করা আবশ্যক।
  • শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স ও শারীরিক যোগ্যতা

  • বয়স: ১ মার্চ ২০২৫ তারিখে সর্বোচ্চ ২৬ বছর।
  • বৈবাহিক অবস্থা: বিবাহিতা, অবিবাহিতা, বিধবা বা তালাকপ্রাপ্তা সকলেই আবেদন করতে পারবেন।
  • উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।
  • ওজন: কমপক্ষে ৪৬ কেজি (১০০ পাউন্ড)।
  • বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত নার্সরা সেনাবাহিনীর নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। এছাড়া তারা বাসস্থান, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষাব্যয় ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন।

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা:

  • তারিখ: ৭ মার্চ ২০২৫
  • সময়: সকাল ৯টা
  • কেন্দ্র: শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাস
  • পরীক্ষার বিষয়: পেশাগত বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা

লিখিত পরীক্ষার ফলাফল এপ্রিলের তৃতীয় সপ্তাহে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানানো হবে।

মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা:

  • তারিখ: ২৫-২৭ মে ২০২৫
  • স্থান: ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাস

প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় এসএসসি, এইচএসসি, বিএসসি ইন নার্সিং ও ইন্টার্নশিপের মূল সনদপত্র ও মার্কশিটসহ প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে হবে।

চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও যোগদান:
লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের সিএমএইচ, ঢাকা সেনানিবাসে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হবে। পরবর্তীতে সেনাসদরের এজি শাখা, পিএ পরিদপ্তর কর্তৃক নির্বাচিত প্রার্থীদের যোগদান নির্দেশনা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

  • আবেদন ফি: ১০০০ টাকা
  • আবেদনের শেষ তারিখ: ১ মার্চ ২০২৫
  • আবেদন লিংক: বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইট

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook Comments Box