বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।
রোববার বেলা ১১টায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান।
২০১৯ সালের অক্টোবরে বুয়েটের শেরেবাংলা হলে সহপাঠীদের নির্মম পিটুনিতে নিহত হন আবরার ফাহাদ। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
বিস্তারিত আসছে…
Facebook Comments Box




মন্তব্য করুন