বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের চীন সফর একটি বড় সাফল্য। ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে চীনের সঙ্গে একতরফা সম্পর্ক থাকলেও বর্তমান সরকারের উদ্যোগে চীন সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে আগ্রহী হয়েছে। তিনি জানান, চীনের অর্থনৈতিক শক্তি ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফখরুল সংস্কার কমিশনের প্রস্তাবে বিএনপির মতামত দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এটি নির্বাচনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Facebook Comments Box