শেরপুরের নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বোনদের হাতে প্রাণ হারিয়েছেন দুলাল মন্ডল (৬০)। বুধবার সকালে পশ্চিম সমশ্চুরা গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ভাই-বোনদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় বোন হামিদা ও তাকমিনা দুলালের গলা চেপে ধরলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box