ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার সীমান্তবর্তী এলাকায় ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত নৌযান নিয়ে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র দেখিয়ে বালিবাহী কার্গো থেকে চাদা আদায়ের একাধিক অভিযোগের আলোকে বুধবার রাত একটা যৌথবাহিনি অভিযান চালিয়ে ডেঞ্জার কিশোর গ্যাং গ্রুপের ১৫ কিশোরকে গ্রেফতার করেছে।
থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান তুলশীখালী সেতুর নিচ থেকে ১৩ জন ও নবাবগঞ্জের দৌলতপুর থেকে ০২ জন কিশোর গ্যাং সদস্য সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৫০ টির মতো দেশীয় অস্ত্র রামদা,ছুরি,চাইনিজ কুড়াল, হকিস্টিক, পাইপ উদ্ধার করা হয়। আটককৃত দলনেতারা হলো হাসেম (২৭), মো: শেখ(১৯), সোহাগ মোল্লা,, আরাফাত (১৫),মাহিন(১৬) অন্যতম।
এব্যাপারে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করা হলে তারা জানান আটককৃত কিশোর গ্যাং ১৫ সদস্যদের সিরাজদীখান থানায় হস্তান্তর করা হয়েছে।
কেরানীগঞ্জের সোনাকান্দা ফাঁড়ির ইনচার্জ এস,আই মশিউর রহমান বলেন বৃহস্পতিবার দুপুরে আটককৃত কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অপরাধে সিরাজদীখান থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box