সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আমির হোসেনকে তিন মাসের জন্য সব দলীয় পদ থেকে স্থগিত করা হয়েছে। ঈদ শুভেচ্ছার বিলবোর্ড লাগাতে সিলেটের মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কাটার অভিযোগে এই ব্যবস্থা নেয় বিএনপি। এতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তটি জানানো হয়। আমির হোসেন বিষয়টিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করে দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

Facebook Comments Box