বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চারদিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সফরের অংশ হিসেবে তিনি ক্রোয়েশিয়াও যাবেন। এ সফরে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদার সংক্রান্ত আলোচনা করবেন। এছাড়া, তিনি উভয় দেশের সামরিক স্থাপনা ও সমরাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করবেন। সেনাপ্রধানের সফর শেষ হবে ১২ এপ্রিল।
Facebook Comments Box




মন্তব্য করুন