প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে ৯০ দিনের জন্য নতুন শুল্ক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. ইউনূস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এর আগে ট্রাম্প চীন বাদে অন্য দেশগুলোর ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত এবং ১০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেন। গত সোমবার ড. ইউনূস ট্রাম্পকে চিঠি দিয়ে বাংলাদেশের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন, যাতে মার্কিন রপ্তানি বাড়ানোর উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়।

Facebook Comments Box