মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে যুবদল নেতা সম্রাট ওরফে বাবু মিজি (৩৬) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার কাছ থেকে একটি ছোড়া, চারটি হাত বোমা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (২১ এপ্রিল) গভীর রাতে পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকায়। বাবু সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মনির মিজির ছেলে। তার দুই সহযোগী পালিয়ে গেলেও একজনের পরিচয় শনাক্ত হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box