বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির শর্ত আরোপকারী ডিএমপি আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

২৩ এপ্রিল বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই আদেশ দেন। ডিএমপি কমিশনারের পক্ষে ৯ এপ্রিল জারি হওয়া অফিস আদেশে বলা হয়েছিল, উপযুক্ত প্রমাণ ছাড়া ও ঊর্ধ্বতন অনুমতি ব্যতীত আসামি গ্রেফতার করা যাবে না।

এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মো. জসিম উদ্দিন। আদালত রুল জারি করে আদেশের আইনগত ভিত্তি জানতে চেয়েছেন এবং স্বরাষ্ট্র সচিবসহ সাতজনকে বিবাদী করেছেন।

হাইকোর্টের এই আদেশ তদন্ত ও গ্রেফতার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে।

Facebook Comments Box