হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজাহান মেম্বার ও আক্তার মিয়ার সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। স্থানীয়দের তথ্যমতে, পুরনো বিরোধ থেকেই এই উত্তেজনা ছড়ায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যাতে অন্তত ৫০ জন আহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহিদুল হাসান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box