সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তদের উচ্চতর গ্রেড পাওয়ার অধিকার রয়েছে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। এতে প্রায় ১৫ লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন। ২০১৭ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে টাইম স্কেল/সিলেকশন গ্রেডপ্রাপ্তদের উচ্চতর গ্রেড না দেওয়ার যে সিদ্ধান্ত ছিল, তা হাইকোর্ট অবৈধ ঘোষণা করে, যা আপিল বিভাগে বহাল থাকে। এ রায়ের ফলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রদানের সরকারি নীতিমালায় আবারও আইনি ভিত্তি ফিরে পেল।
Facebook Comments Box

মন্তব্য করুন