কাশ্মীরে হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বাংলাদেশকেও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “যুদ্ধের হুমকিতে ঘেরা এ বিশ্বে প্রস্তুতি না নিলে তা আত্মঘাতী হতে পারে।”

তিনি নিজেকে যুদ্ধবিরোধী মানুষ হিসেবে উল্লেখ করলেও বলেন, শান্তির আকাঙ্ক্ষা থাকলেও প্রতিরক্ষা কৌশলে পূর্ণ প্রস্তুতির কোনো বিকল্প নেই। বিগত সরকারের ‘যথেচ্ছাচার’ ও সম্পদ লুটপাটের কারণে প্রতিরক্ষা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এখন প্রয়োজন সুসংগঠিত জাতীয় কৌশল নির্ধারণ, যেখানে শান্তির পাশাপাশি প্রস্তুতিও সমান গুরুত্ব পাবে।

Facebook Comments Box