ঠাকুরগাঁওয়ে গণসংযোগকালে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেরি করলে দেশের ক্ষতি আরও বাড়বে, তড়িঘড়ি নির্বাচনই সমাধান।
তিনি আরও বলেন, ‘আমরা হিন্দু-মুসলিম একসাথে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে হবে।’ নির্বাচনী সমর্থনের প্রশ্নে তিনি জোর দেন, ‘আপনার ভোট আপনি দেবেন, কাউকে বিভক্ত করে নয়।’

Facebook Comments Box