১৭ বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন ডা. জোবাইদা রহমান। ২০০৮ সালে স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান তিনি। খালেদা জিয়া ৫ মে সোমবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় ফিরবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন জোবাইদা রহমানসহ ৭ জন।
গত ৮ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে ১৭ দিন চিকিৎসার পর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদার শারীরিক অবস্থা উন্নত।
জোবাইদা রহমানের বিরুদ্ধে ২০০৮ সালে দুদকের মামলায় ২০২৩ সালে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানার রায় হয়। তবে ২০২৩ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর রায়টি স্থগিত হয়।




মন্তব্য করুন