বর্তমান সময়ে শিশুদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়াকে অনেক অভিভাবক সহজ সমাধান হিসেবে নিচ্ছেন। খাবার খাওয়ানো হোক বা ব্যস্ত সময়ে শিশুকে সামলানো—সব ক্ষেত্রেই মোবাইল একটি নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর মারাত্মক প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও বৌদ্ধিক বিকাশে।

অতিরিক্ত স্ক্রিন টাইমের ফলে শিশুরা বাস্তব জগৎ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এতে মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে এবং বাড়ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ঝুঁকি। এ সময় মা-বাবার সঙ্গে খোলামেলা সময় কাটানো, সামাজিক মেলামেশা ও বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখা—শিশুর বিকাশের জন্য অপরিহার্য।

বিশেষজ্ঞরা অভিভাবকদের আহ্বান জানিয়েছেন, তারা যেন শিশুর ভার্চুয়াল জগতের পরিবর্তে বাস্তব জগতে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করেন।

Facebook Comments Box