রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ছিনতাই, পরোয়ানাভুক্ত মামলা এবং বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (৪ মে) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের দিকনির্দেশনায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), সহকারী কমিশনার (এসি) এবং মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), অ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), নিলয় (১৭), মেহেদী (১৬), নুর ইসলাম (১৬), সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির (১৯), সিজান (১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) এবং আশরাফুল (৩০)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ধৃতদের মধ্যে অনেকে পেশাদার ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিতে মোহাম্মদপুরে পুলিশের এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।




মন্তব্য করুন