রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন ফাতেমা বেগম (৪০), সাদিয়া আক্তার (২০) ও শিশু ইসরাত (১১)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ফাতেমা ও সাদিয়ার শরীরের ৭ শতাংশ এবং ইসরাতের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। ইসরাতের অবস্থা আশঙ্কাজনক।

Facebook Comments Box