প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু ও বিভিন্ন খাতে আরব আমিরাতের বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

ড. ইউনূস ভিসা বিধি শিথিল করার জন্য আরব আমিরাতকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান। আরব আমিরাত সম্প্রতি দৈনিক ৩০-৫০টি ভিজিট ভিসা ইস্যু শুরু করেছে এবং ব্যবসায়িক ও দক্ষ নিয়োগ ভিসার প্রক্রিয়া দ্রুত করেছে। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box