ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।

আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে চাইলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি থানাগুলোকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন এবং সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box