দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়ানো এক সিদ্ধান্তে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে উল্লেখ করে আনন্দ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ দুপুরে রাজধানীতে এক জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘদিন ধরে দেশের জনগণ একদলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট হচ্ছিল। অবশেষে সত্যের জয় হয়েছে।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।

Facebook Comments Box