ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য (২০১৮-১৯ শিক্ষাবর্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির সংলগ্ন ক্যান্টিনের কাছে ৮-১০ জনের একটি দল তাদের উপর হামলা চালায়। এতে সাম্যর সঙ্গে থাকা একই ইনস্টিটিউটের শিক্ষার্থী বায়েজিদ ও রাফি আহত হন। সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

বায়েজিদ জানান, হামলাকারীদের মধ্যে একজনকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। শাহবাগ থানার ওসি খালিদ মুনসুর জানান, ঘটনার তদন্ত চলছে।

Facebook Comments Box