ব্রাহ্মণবাড়িয়ার কসবার শাহপুর দক্ষিণ পাড়ায় মাদকাসক্ত যুবক মো. রাব্বি (২১) মাদক সেবনের পর টাকা না পেয়ে তার বাবা জয়নাল আবেদীনকে মারধর করে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ মে, ২০২৫) সন্ধ্যায়। স্থানীয়দের খবরে উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাব্বিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। রাব্বি আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির আওতায় এ সাজা দেওয়া হয়।
Facebook Comments Box




মন্তব্য করুন