ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সিয়াম ও রমিজ নামে দুজন টেটাঁবিদ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন। জমি ও আম গাছের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ এ সংঘর্ষের কারণ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

মন্তব্য করুন